২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত আ.লীগ নেতাদের বাসায় মনজুর

নির্বাচনী গণসংযোগ করতে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাসায় গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী গণসংযোগ করতে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাসায় গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম। মঙ্গলবার সকালে তিনি নগরীর দামপাড়া এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহম্মদ চৌধুরী ও এম এ মান্নানের কবর জিয়ারত করেন। পরে তিনি তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি আশপাশের লোকজনের কাছে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া মনজুর আলম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর পাথরঘাটা এলাকায় হরিজন স