নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই হাওয়া রডভর্তি একটি ট্রাক নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক ও সরকারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি পুলিশ লাইন এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
সোমবার সকালে ১৬ টন রড নিয়ে ট্রাকটি (চট্ট মেট্রো ড-২৬০) চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পথে ব্রহ্মণবাড়িয়ায় উজ্জ্বল নামের এক ডাকাতের নেতৃত্বে ট্রাকটি ছিনতাই হয় বলে পুলিশ জানায়।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বিক্রয়ের উদ্দেশ্যে সোমবার রাতে পঞ্চবটি আয়রন মার্কেটে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করার সময় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ রডভর্তি ট্রাকটিসহ চালক সোহেল (২৮) ও সহকারী আরমানকে (২৪) গ্রেপ্তার করে।
তবে ডাকাতিতে জড়িত উজ্জ্বলসহ বাকিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবুল খায়ের গ্র"পের একটি প্রজেক্টের কাজে ওই রড চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১০৬ ঘ.
bdnews24