২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প অনুমোদন

সংশোধিত আশ্রয়ন প্রকল্প ও চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংশোধিত আশ্রয়ন প্রকল্প ও চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয় বলে সভাশেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। প্রকল্প ব্যয়ের ১৩৩০ কোটি বাংলাদেশ সরকার দেবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন 'আশ্রয়ন প্রকল্প (ফেইজ-২, তৃতীয় সংশোধিত)' প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬০৯ কোটি টাকা। জুলাই ২০০২ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পে ৬৫ হাজার ভূমি ও গৃহহীণ মানুষকে পুর্নবাসন ও প্রশিক্ষণ দেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মুরাদপুরে ফ্লাইওভার নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি টাকা। ২০১২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। একনেকে অনুমোদন হওয়া অন্য প্রকল্পগুলো হলো- ৮০ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 'গোড়ানচঁটবাড়ীতে অতিরিক্ত পাম্প স্টেশন নির্মাণ', ১৭৯ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'বৃহত্তর কুমিল্লা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প'। ১৩৮ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 'এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার প্রকল্প' এবং ১৭৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাহেগর অধীন 'রেনোভেশন এন্ড অগমেন্টেশন অব ডিস্ট্রিবিউশন লাইনস এন্ড ১১/০.৪ কেভি সাব-স্টেশনস আন্ডার সিক্স ডিস্ট্রিবিউশন জোন অব বিপিডিপি প্রকল্প'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৯৫১ঘ.