২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ভূয়া ডাক্তার গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এমরান হোসেন (৩২) তার প্রয়াত বাবা কামাল হোসেনের নাম ব্যবহার করে অনেকদিন ধরে রোগী দেখে আসছিলেন। গুলশান ১ নম্বর সড়কের গুলশান শপিং সেন্টারের দ্বিতীয় তলায় প্রয়াত ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনের চেম্বার থেকে এমরানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট আনোয়ার পাশা। তিনি জানান, তার কোনো চিকিৎসা সনদ নেই। মেজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে র‌্যাব ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় তিনি একজন রোগীকে ওষুধের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন ও বাইরে আরো রোগী অপেক্ষমান ছিলেন। গ্রেপ্তারের পর এমরানকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/কেএমএস/১৬২৩ ঘ.