গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকায় সোমবার ভোরে একটি যাত্রবাহী বাস থেকে অস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ঢাকার উত্তরখান থানার মাদারটেক গ্রামের সাইদুল ইসলাম (২৫) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার দুপারটেক গ্রামের মাহফুজুর রহমান (২৬)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আমির উদ্দিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা আসার পথে সুত্রাপুরে পৌঁছলে পুলিশ বসটিতে তল্লাশি চালায়।
তাদের থানা হেফাজতে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার আদালতে পাঠানো হবে ।
এ ব্যপারে কালিয়াকৈর থানায় অস্ত্র মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০৩ ঘ.
bdnews24