২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার নরসিংদীতে

নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে সোমবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 04:42 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

নরসিংদী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে সোমবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আল কাউছার মাসুদ (২১) নামের ওই ছাত্র গত বুধবার ঢাকার সেগুন বাগিচার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে তার পরিবার জানায়। রায়পুরা থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে পুলিশ স্থানীয় কাকন নদী থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের ডান পায়ে একটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় তার স্টুুডেন্ট আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, একটি মোবাইল ফোন সেট পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। কাউছারের বাবা আমানত উল্লাহ চৌধুরী জানান, বাসা থেকে বের হয়ে আর না ফেরায় বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি এবং বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ দেওয়া হয়। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার পাকবিজয় নগর থানার হাসিমপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.