২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিদ্যুৎকেন্দ্র অনুমোদন, বাণিজ্যমন্ত্রীর ভাইয়ের দুটি

বাণিজ্যমন্ত্রীর ভাইয়ের দুটিসহ ছয় প্রতিষ্ঠানের ৫৬৭ মেগাওয়াট ক্ষমতার দ্রুত ভাড়াভিত্তিক ছয়টি বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৬৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে দুটি বাণিজ্যমন্ত্রী ফারুক খানের ভাইয়ের প্রতিষ্ঠান। ওই দুটিসহ মোট তিনটি প্রতিষ্ঠান দাম কমিয়ে দ্বিতীয় দফায় দরপত্র জমা দেয়। সোমবার ক্রয় কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো হলো