২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের মামলা প্রত্যাহার ডিজিটাল যাদুর খেলা'

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের নীতিকে 'ডিজিটাল যাদুর খেলা' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের নীতিকে 'ডিজিটাল যাদুর খেলা' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "এ সরকার আইনের শাসনের কথা বলে মানুষকে ডিজিটাল যাদুর খেলা দেখিয়ে নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে।'' প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন সময়ে দায়ের করা ১৫টি মামলা বাতিল করেছে হাইকোর্ট। এ সম্পর্কে দেলোয়ার বলেন, ''একদিকে প্রধানমন্ত্রীকে সবগুলো মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। সরকারি দলের ছয় হাজার মামলা প্রত্যাহার হয়ে গেছে। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলাই প্রত্যাহার হয়নি। এটা পক্ষপাতদুষ্ট, ন্যায়বিচার পরিপ