মাদারীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে ফেরি প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
সোমবার সকাল সড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সকল ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে কয়েকশ গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
ঝড়ের সময় কাকলী নামের ফেরিটি পদ্মার মাঝে আটকা পড়ে।
ফেরি বন্ধ থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাওড়াকান্দি ঘাট ইজারাদার আবু আলম হাওলাদার।
বিআইডব্লিউটিএ'র সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফেরি বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৪৪ ঘ.
bdnews24