২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গুলিতে আদিবাসী খুন

জেলার দীঘিনালা উপজেলায় তারাবন এলাকায় শনিবার রাতে এক আদিবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

খাগড়াছড়ি, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার দীঘিনালা উপজেলায় তারাবন এলাকায় শনিবার রাতে এক আদিবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শ্যামল কান্তি চাকমা (৩৫)। তার বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১১টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত শ্যামলের বাড়ি গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তলপেটে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দীঘিনালা থানার ওসি সুভাষ চন্দ্র পাল বলেন, শ্যামলকে গভীর রাতে কে বা কারা গুলি করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.