২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সরকারই ইউপিডিএফ'র স্রষ্টা: সন্তু

আওয়ামী লীগ সরকারই শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর স্রষ্টা বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

বান্দরবান, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সরকারই শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর স্রষ্টা বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করলেও তা বানচালে করতে তারাই এই সংগঠনটি সৃষ্টি করেছে।" ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তির মধ্য দিয়ে স্বায়ত্তশাসনের দাবিতে পাহাড়িদের প্রায় দুই দশকের সশস্ত্র আন্দোলনের সমাপ্তি ঘটে। সন্তু লারমার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। কিন্তু চুক্তির বিরোধিতা করে পাহাড়িদের একটি অংশ ওই সময় ইউপিডিএফ গঠন করে। এরপর থেকে দুটি সংগঠনের মধ্যে সংঘাত চলে আসছে। সা