২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচল পুনরায় শুরু

লাইন মেরামতের পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইন মেরামতের পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার সকালে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে চাঁদপুর স্টেশন ছাড়ে। সকাল ১১টা থেকে রেল চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন চাঁদপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। শনিবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এতে লাইন তিগ্রস্ত হওয়ায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে চাঁদপুরে দায়িত্বরত রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.