২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ব্রাহ্মণবাড়িয়া আসছেন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মায়ের কবর জিয়ারত করার জন্য রোববার ব্রাহ্মণবাড়িয়া আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মায়ের কবর জিয়ারত করার জন্য রোববার ব্রাহ্মণবাড়িয়া আসছেন। শহরের দক্ষিণ পৈরতলা খাঁ বাড়ি তাঁর নানার বাড়ি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে খাঁ বাড়িতে বিরাজ করছে উৎসবের আমেজ। তার সাথে দেখা করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ২ শতাধিক আত্মীয় ইতিমধ্যেই ওই বাড়িতে এসেছেন। তবে কেবল অত্যন্ত ঘনিষ্ঠ দেড়শ আত্মীয় তাঁর সাথে দেখা করতে পারবেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক সপ্তাহ আগে সেখানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রপতি সকাল সোয়া ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন। এরপর তিনি নানাবাড়ি যাবেন এবং সেখানে কবর জিয়ারত করবেন। তাঁর ছেলে সাংসদ নাজমুল হাসান, মেয়ে ময়না ও নাতি-নাতনীরাও সঙ্গে আসবেন বলে জানা গেছে। এছাড়া তার সফরসঙ্গী হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামেরও আসার কথা। রাষ্ট্রপতি আসছেন তাই পৈরতলা গ্রামের লোকজন অত্যন্ত খুশি। গ্রামবাসী জিল