২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছিনতাইকারী' পুলিশ সদস্য গ্রেপ্তার

মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুষ্টিয়ার এক পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

কুষ্টিয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুষ্টিয়ার এক পুলিশ সদস্য। শুক্রবার ভোররাতে ছিনতাইকরা সাইকেলটি উদ্ধারের পাশাপাশি পুলিশ সদস্যের সহযোগী দুই আনসার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিম। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া হাউজিং পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত হাবিলদার আবুল কালাম (৪৫) এবং আনসার সদস্য জাহাঙ্গীর আলম (২৫) ও সফর আলী (৩০)। শুক্রবার সন্ধ্যায় হাইজিং এলাকার আক্তার মণ্ডলের মোটর সাইকেলটি ছিনতাই হয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশ তৎপর হয় বলে জানান এএসপি হালিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভোররাতে মোটর সাইকেলসহ হাবিলদার কালামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়।" কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, তিন জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.