বগুড়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে বগুড়া শহরতলীর চকলোকমান এলাকায় শুক্রবার ভাগ্নের হাতে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত গোলাম শাহনেওয়াজ রুবেল (৩৫) চকলোকমান এলাকার গোলাম রব্বানীর ছেলে।
শাজাহানপুর থানার ওসি আনিসুর রহমান জানান, লিয়ন ও নিক্কন নামের দুই ভাগ্নেসহ কয়েকজন যুবক বেলা সাড়ে ৩টার দিকে চকলোকমান এলাকায় গিয়ে রুলেকে ছুরিকাহত করে। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। এখনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24