২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু বান্দরবানে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে শুক্রবার সকালে বান্দরবান শহরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 11:18 AM

বান্দরবান, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে শুক্রবার সকালে বান্দরবান শহরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। আলফাজ (১৩) নামের ওই ছেলেটি চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার বউবাজার মাস্টারপুল এলাকার আহমদ কবির সওদাগরের ছেলে বলে পুলিশ জানিয়েছে। বান্দরবান সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করতে দেখে সকাল ৯টার দিকে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে। মাসখানেক আগে তাকে অপহরণ করা হয়েছে বলতে পারলেও এতদিন তাকে কোথায় রাখা হয়েছিল তা বলতে পারেনি। কারা অপহরণ করেছিল তাও জানে না সে। আটকের স্থান থেকে ভোরে সে কৌশলে পালিয়ে আসে বলে পুলিশেকে জানায়। চট্টগ্রামের বাকলিয়া থানার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, অপহরণের পর আলফাজের বাবা বাকলিয়া থানায় গত ১০ মে একটি অপহরণ মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আলফাজকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জামাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৫ ঘ.