২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে প্রবাসীর লাশ উদ্ধার

মাদারীপুর শহরের পুরান বাজার রোডের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার আবুধাবী প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

মাদারীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের পুরান বাজার রোডের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার আবুধাবী প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুল্লাহ (৩২) কুমিল্লার শহরের মো. অলিউল্লাহর ছেলে। এ ঘটনায় মাদারীপুর থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির ম্যানেজার সাদেক হোসেনকে আটক করা হয়েছে। থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুল্লাহ বৃহস্পতিবার রাতে হোটেল রজনীতে দুলাল পরিচয়ে সিট ভাড়া নেন। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেলের এক বর্ডার বাথরুমের ভিতরে একটি লাশ দেখে কর্তৃপক্ষকে জানান। তিনি বলেন, নিহতের শরীরে কোনো জখমের চি‎হ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হোটেলে হাবিবুল্লাহর কক্ষ থেকে একটি পাসপোর্ট, একটি টেলিফোন গাইড ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪২২ ঘ.