২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর ১০ মিনিট আগে বাবা-মার সঙ্গে কথা হয়

একমাত্র ছেলেকে হারিয়ে সম্রাটের বাবা ও মাসহ গোটা পরিবার মুষড়ে পড়েছে। গোপালগঞ্জ শহরের ডিসি রোডের বাড়িতে চলছে মাতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

গোপালগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র ছেলেকে হারিয়ে সম্রাটের বাবা ও মাসহ গোটা পরিবার মুষড়ে পড়েছে। গোপালগঞ্জ শহরের ডিসি রোডের বাড়িতে চলছে মাতম। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকায় বাসচাপায় মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রথমবর্ষের ছাত্র খন্দকার খান জাহান আলী সম্রাট (১৯)। সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক কে এম এস আলম ও সামসুন্নাহার দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সম্রাট ছিলেন সবার ছোট। তার মৃত্যু সংবাদ পাওয়ার পর আত্মীয় স্বজন, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা গোপালগঞ্জের বাসায় ছুটে আসেন। তাদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কাঁদতে কাঁদতে আলম বলেন, "আমার ছেলে আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। ঢাকা গিয়েছিল ইঞ্জিনিয়ার হয়ে আমার সোনার ছেলে দেশের জন্য কিছু করতে। ঘাতক বাস তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে।" তিনি বলেন, "মৃত্যুর ১০ মিনিট আগেই আমার সঙ্গে সম্রাটের পড়াশোনা নিয়ে কথা হয়। সে আমাকে বলেছিল বাবা মেকানিক্যালের অনেকগুলো শব্দ মুখস্ত করেছি। আমি তাকে বলেছিলাম মেকানিক্যালের অনেক টার্ম খাতায় লিখে মুখস্ত করলে তা তোমার কাছে আরো সহজ লাগবে। এরপর সে তার মায়ের সঙ্গে কথা বলে। "এর ঠিক ১০ মিনিট পর তার মোবাইল ফোন থেকে এক পথচারী আমাকে এই মর্মান্তিক সংবাদ জানায়।" পরিবারের সদস্যরা জানান, ১৯৯১ সালের ৫ জুলাই খুলনার বসুপাড়ায় সম্রাটের জন্ম হয়। ২০০৭ সালে খুলনা সেন্ট যোসেফ স্কুল থেকে তিনি জিপিএ-৫ পেয়ে এসএসসি ও ২০০৯ সালে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে একই গ্রেডে এইচএসসি পাস করেন। গত ১৬ মে সম্রাট বুয়েটে ভর্তি হয় এবং ২২ মে থেকে ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সম্রাটের লাশ গোপালগঞ্জ এসে পৌঁছানোর পর মা-বাবা, আত