২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বাসচাপায় শিশু নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বছিলা সড়কে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বছিলা সড়কে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত আরিফের (৭) বাবা মো. ইউনুস আগেই মারা গেছেন। সে মায়ের সঙ্গে বেড়িবাঁধ বস্তিতে থাকতো। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বছিলা সেতু সংলগ্ন ট্রাকস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস আরিফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৫০২ ঘ.