২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

গ্রামে আধিপত্য নিয়ে পাবনার সাঁথিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

পাবনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামে আধিপত্য নিয়ে পাবনার সাঁথিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকশা ওই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের মধ্যে চারজনকে পাবনা সদর হাসপাতাল এবং ১৬ জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ধোপাদহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আজিজুল মেম্বার গ্র"প এবং আনিসুর রহমান মেম্বার গ্র"পের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। এর জের ধরে দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি এসএম ফারুক হোসেন। পুলিশ গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন- হাসিবুল ইসলাম প্রামানিক (২৭) এবং নিজাম উদ্দিন প্রামানিক (৫৫)। দুজনের দেহেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে আলিম, রান্টু, গোলজার, আজিজুল, ইয়াসিন, সাইফুল, রবিউল, মোতালেব, চুন্নু শেখ, আবুল হাশেম, রহমান, মোশারফ, বুলবুল, মান্নান, গোপাল শেখ ও রানাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং হামেদ, কাশেম, তফিজ ও মদনকে পাবনা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ওই গ্রামে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি ফারুক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ আলাদা দুটি মামলা করেছে বলে ওসি জানান। দুই মামলায় আসামি করা হয়েছে শতাধিক লোককে। আজিজুল আওয়ামী লীগের ধোপাদহ ইউনিয়নের একটি ওয়ার্ড শাখার সভাপতি এবং আনিসুর ওই শাখার সাবেক সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.