ঢাকা, মে ২৫ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী ফ্লাইওভারের নিচে লেভেল ক্রসিং থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আহত অবস্থায় যুবককে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম।
যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে যুবককে পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবকের মাথার পেছনের অংশ থেতলানো এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে জানান শফিক।
লাশ ময়না তদন্তের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24