২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর গণপিটুনিতে 'সন্ত্রাসী' নিহত

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবকের মৃত্যুর পর গণপিটুনিতে নিহত হয়েছে সন্দেহভাজন এক হামলাকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 11:12 AM

চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবকের মৃত্যুর পর গণপিটুনিতে নিহত হয়েছে সন্দেহভাজন এক হামলাকারী। সোমবার রাতে হালিশহরের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত যুবকের নাম নুরুন্নবী (২২)। তার ওপর হামলার অভিযোগ গণপিটুনিতে নিহত ব্যক্তি হলেন মো. আনোয়ার (২৮)। আনোয়ারের চার সহযোগী আলমগীর, লিটন, ইকবাল ও সোলে-ও গণপিটুনির শিকার হয়। তাদেও গ্রেপ্তারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এসএম তানভীর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত দেড়টার দিকে বড়পুল এলাকায় স্থানীয় সন্ত্রাসী আনোয়ার ও তার সহযোগীরা গ্যারেজে রিকশা রাখা নিয়ে এক চালককে মারধর করে। নুরুন্নবী এর প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" ওই সময় এলাকাবাসী আনোয়ার এবং তার সহযোগীদের ধরে মারধর করে বলে পুলিশ জানায়। তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে আনোয়ার মারা যায়। আনোয়ারের বিরুদ্ধে হালিশহর এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা আরাফাত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৩৫০ ঘ.