ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নামধারীদের দোকান দখলের হুমকিতে মার্কেট বন্ধ করে দিয়েছে নিলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেট কর্তৃপক্ষ।
আওয়ামী লীগ পরিচয় দিয়ে ৪০-৫০ জন যুবক দোকান দখলে দুই দফায় মার্কেটে আসার পর সোমবার সন্ধ্যা ৬টা থেকে মার্কেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মার্কেটের দোকান মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোতালেব মিয়া সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ ও যুবলীগের ৫২ নাম্বার ওয়ার্ডের নেতা পরিচয় দিয়ে সুলতান ও মইনের নেতৃত্বে ৪০-৫০ জন যুবক রোববার দোকান মালিক সমিতির অফিসে আসে। তারা তিন-চারটি দোকানের দখল নিতে চায়।"
দোকানগুলোতে দলের কার্যালয় করা হবে বলে মোতালেবকে জানান তারা।
এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৫টায় নীলক্ষেত থানায় জিডি করেছেন বলে জানান দোকান মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক।
নীলক্ষেত থানার শিক্ষানবীশ উপ-পরিদর্শক আশীষ কুমার দেব জিডি নেওয়ার কথা স্বীকার করেন।
থানায় জিডির পরপরই আওয়ামী লীগ নামধারী ৪০-৫০ জন যুবকের একটি দল মার্কেটে দোকান দখল করতে আসে বলে জানিয়ে মোতালেব বলেন, "কোন অপ্রীতিকর ঘটনা ঘটরা আগেই মার্কেট বন্ধ করে দেওয়া হয়।"
প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে যুবকরা চলে যায়।
মার্কেটের এক কর্মচারী গৌতম জানান, আওয়ামী লীগের এক পক্ষের দখলে মার্কেটে বেশ কয়েকটি দোকান রয়েছে। স
bdnews24