২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নদীতে ডুবে দুজন নিখোঁজ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আত্রাই নদীর পানি নিয়ন্ত্রণ বাঁধের (রাবার ড্যাম) উজানে ডুবে দুজন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 10:57 AM

নাটোর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর উপজেলায় আত্রাই নদীর পানি নিয়ন্ত্রণ বাঁধের (রাবার ড্যাম) উজানে ডুবে দুজন নিখোঁজ রয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাফগাড়ি এলাকায় নদীতে লাফ দিয়ে ডুবে যায় স্থানীয় এক কিশোর। তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যান আরেক ব্যক্তি। দমকলকর্মীরা জানান, স্রোতের টানে তারা রাবার ড্যামের নিচের আটকা পড়তে পারে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ দুজন হলো- রজব আলী (১২) ও আলমগীর হোসেন (৪০)। নাটোর ফায়ার সার্ভিসের কর্মী টাইগার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনকে উদ্ধারের জন্য স্থানীয় আরো ছয় ব্যক্তি নদীতে নামলেও স্রোতের কারণে তারা উঠে আসেন। খবর পেয়ে নাটোর থেকে দমকল বাহীনির ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৪ ঘ.