২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময় সরকার সমর্থক ও বিরোধী দুটি সংগঠন কর্মসূচি ডাকায় জেলার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 10:58 AM

রাজশাহী, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় সরকার সমর্থক ও বিরোধী দুটি সংগঠন কর্মসূচি ডাকায় জেলার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুর ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মঈন। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে বিকাল ৪টায় স্থানীয় জামায়াত পাঁচ মাথার মোড়ে মানববন্ধন ও সমাবশের আয়োজন করে। একই সময়ে একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ও মানববন্ধান কর্মসূচি ঘোষণা করে। পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান নিয়ে সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপজেলা প্রশাসন পাঁচ মাথার মোড় ও এর আশপাশে নিষধাজ্ঞা জারি করে ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭০১ ঘ.