২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার ভোর সাড়ে ৬টার টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান মিয়া (২৫)। তার বাড়ি আজমপুর গ্রামে। এ ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। থানার ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৬টার দিকে সিলেট থেকে চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস আজমপুর রেল স্টেশন থেকে ছাড়ছিলো। এ সময় স্টেশন এলাকায় ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলে শাহজাহান মিয়া নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৮ ঘ.