২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া শিলা খনির শ্রমিকরা ধর্মঘটে

স্থায়ী নিয়োগ এবং বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট শুরু করেছে মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

দিনাজপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী নিয়োগ এবং বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট শুরু করেছে মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা। ফলে রোববার থেকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। প্রশিক্ষণের সময় স্থায়ী নিয়োগের প্রতিশ্র"তি দেওয়া হয়েছিলো বলে শ্রমিকরা দাবি করলেও কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী খনিতে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালে ২৬৬ জন শ্রমিক ছয় মাস প্রশিক্ষণ শেষে কাজে যোগ দিলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। ঠিকাদারের মাধ্যমে তাদের কাজ করানো হচ্ছে। তারা বলেন, প্রশিক্ষণের সময় স্থায়ী নিয়োগ দেওয়াও প্রতিশ্র"তি দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এপ্রিল মাসের বেতনও বকেয়া রয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিচালিত ওই খনিতে মোট শ্রমিকের সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ২৬৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত বলে শ্রমিকরা বলছেন। শ্রমিকদের অভিযোগের বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে তাদের (শ্রমিক) নিয়োগ এবং বেতনভাতা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। আমরা সে অনুযায়ী টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে থাকি।" বর্তমানে বুস্টার সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান খনিতে শ্রমিক সরবরাহ করছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এ খনি থেকে বছরে সাড়ে ১৬ লাখ টন গ্রানাইট পাথর উত্তোলন করা হয়। এ শিলা বাঁধ, সেতু, সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। খনি থেকে প্রতি টন শিলা উত্তোলনে গড় খরচ ৭০২ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.