২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দিন ধরে নিখোঁজ এক প্রবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লার প্রবাসী এক ব্যক্তি ছয় দিন ধরে নিখোঁজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 10:50 AM

নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লার প্রবাসী এক ব্যক্তি ছয় দিন ধরে নিখোঁজ। কাশের খান (৫০) নামে ওই ব্যক্তির স্ত্রীর আশঙ্কা, তার স্বামীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। কাশেমের স্ত্রী কদভানু শনিবার সাংবাদিকদের বলেন, গত রোববার মামলার কাজে নারায়ণগঞ্জ আদালতে যান কাশেম। এরপর থেকে তিনি নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ। তিনি বলেন, "আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপুর সঙ্গে দেখা করেছিলেন কাশেম। আদালতপাড়ায় কয়েকজন অপরিচিত লোক অনুসরণ করছে বলে কাশেম দীপুকে জানিয়েছিলো।" ফতুল্লার ভূঁইগড় এলাকার কাশেম দুই বছর আগে সিঙ্গাপুরে যান। স