২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লায়লা' ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি

প্রখর রোদ ও প্রচণ্ড গরমের পর বৃষ্টি স্বস্তি ফিরিয়ে এনেছে ঢাকাবাসীর জীবনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 06:06 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখর রোদ ও প্রচণ্ড গরমের পর বৃষ্টি স্বস্তি ফিরিয়ে এনেছে ঢাকাবাসীর জীবনে। ঘূর্ণিঝড় 'লায়লা' এবং পশ্চিমা লঘুচাপ সম্মিলিত প্রভাবে সারা দেশেই বৃহস্পতিবার বিকাল থেকে কম-বেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড় 'লায়লা'র প্রভাবই বৃষ্টির মূল কারণ। তবে এর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাবও রয়েছে। লঘুচাপটি দুর্বল হয়ে পড়লে বৃষ্টি কমে যাবে। এটি দুর্বল হতে আরো দুই-তিন দিন সময় নিতে পারে বলে জানান আবহাওয়াবিদ সানাউল। এদিকে আবহাওয়া অফিসের শুক্রবার রাত সাড়ে ১২টার বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২১০ ঘ.