ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় রাজধানীর মগবাজার ফুট ওভার ব্রীজ থেকে ছয় বখাটে যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৩ এর গোয়েন্দা দল এদের গ্রেপ্তার করে ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, স্কুলগামী মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করার সময় ছয় বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো- মো. আক্তারুজ্জামান ওরফে জুয়েল (১৮), মো. আরেফিন আমিন ওরফে রাজন (২০), মোফাজ্জল(২১), মো. জাফর আহমেদ (২৮), বিকাশ সরকার ওরফে তাপস (২৮) এবং মিনাজল (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24