২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাঘাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন হলেন- কুমিল্লার পটুলপুর গ্রামের আইয়ুব আলী (২৬), ময়মনসিংহের কুয়াজখালীর সোনিয়া বেগম (১৩) ও আকির হোসেন (৭)। আনুমানিক আট বছর বয়সী এক শিশুর পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব ও অজ্ঞাতনামা শিশুটি মারা যায়। আহতবস্থায় সোনিয়া ও আকিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক ও অটোরিকশা আটক করলেও দুই চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানান এসআই মুজিবুর । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৯ ঘ.