২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা থেকে মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

কিশোরগঞ্জ, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা থেকে মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- পাকুন্দিয়া উপজেলার মাইজহাটির মাসুদুর রহমান (৩৬), সদরের গাইটাল এলাকার আরিফ মিয়া (২৫), গালিমগাজি এলাকার কামাল মিয়া (২৪), বাসুরচর এলাকার হুমায়ুন কবির (২৮) ও পাকুন্দিয়ার ঘাগড়া এলাকার মুজাহিদ (১৬)। এরা সবাই জেএমবি'র সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে সাংবাদিকদের জানান র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়েজ। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হবে এমন সংবাদ পেয়ে কটিয়াদির দড়িচরিয়াকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় কয়েকজন সদস্য পালিয়ে যায়। আটকদের কাছ থেকে পাঁচটি জেহাদি বই উদ্ধার করা হয় বলেও র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.