২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দু'দিনের নৃত্য উৎসব

বগুড়ায় আগামী ২৯ ও ৩০ মে নৃত্য উৎসবের আয়োজন করছে একটি স্থানীয় সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

বগুড়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় আগামী ২৯ ও ৩০ মে নৃত্য উৎসবের আয়োজন করছে একটি স্থানীয় সংগঠন। 'নৃত্য শুধু বিনোদন নয়, সংস্কৃতির একটি শক্তিশালী মাধ্যম' এই শ্লোগান নিয়ে উৎসবের আয়োজন করছে বগুড়ার স্থানীয় সংগঠন 'আমরা ক'জন শিল্পী গোষ্ঠী'। শহরের শহীদ টিটু মিলনায়তনে ওই উৎসবে দেশের গুণী নৃত্য শিল্পী লায়লা হাসান ও যাত্রা শিল্পী জোৎস্না বিশ্বাসকে সংবর্ধনাও দেওয়া হবে। মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ পলাশ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নৃত্য উৎসবে অংশ নেবে ঢাকার তামান্না রহমান ও তার দল, শর্মিলা বন্দোপাধ্যায় ও তার দল, স্পন্দন, অনিকেত ও তার দলসহ পাবনা, রাজশাহী, রংপুর, নাটোর ও বগুড়ার স্থানীয় নৃত্য সংগঠন এবং আমরা ক'জন শিল্পী গোষ্ঠী। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। প্রথম দিন অনুষ্ঠানের শুরুতে লায়লা হাসান এবং শেষদিনের শুরুতে জোৎ