ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসকে সমন করেছে গাজীপুরের একটি আদালত।
লিবরা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রওশন আলমের ভূমি দখলের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক ইউনূসসহ ১৪ জনকে আদালতে হাজির হতে গত ১৬ মে সমন জারি করে গাজীপুরের প্রথম যুগ্ম জেলা জজ আদালত।
আগামী ১০ আগস্ট তাদের আদালতে হাজির হতে হবে।
লিবরা ফার্মাসিউটিক্যালসের আইনজীবী মো. পিয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "গত ১৬ মে মামলা হওয়ার পর শুনানি শেষে এই সমন জারি করে আদালত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, আরো যাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে তারা হলেন
bdnews24