২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডাব্লিওটিএ প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালত অবমাননার জন্য বিআইডাব্লিওটিএ চেয়ারম্যান আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য বিআইডাব্লিওটিএ চেয়ারম্যান আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এ ব্যাখ্যা চান। একই কারণ জানাতে বলা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপরে (বিআইডাব্লিওটিএ) উপপরিচালক সাইদুল ইসলাম, ভোজ্যতেল আমদানিকারকদের নেতা এমএ রউফ চৌধুরী এবং ভোজ্যতেল পরিশোধনকারী ব্যবসায়ীদের নেতা গোলাম মোস্তফাকেও। এ জন্য চারজনকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। গত বছরের ২৫ জুন হাইকোর্ট ঢাকার পাশের চারটি নদীর ভেতর সব স্থাপনা অপসারণে রায় দেয়। ওই চারজনের বিভিন্ন পদপে এ রায় বাস্তবায়নে বাধা বলে আবেদনে বলা হয়। শুনানিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পে মনজিল মোরসেদ বলেন, বিআইডাব্লিওটিএ'র চেয়ারম্যান এবং উপরিচালক গত ১৫ মার্চ ও ২৮ ফেব্র"য়ারি লিখিতভাবে নদী রার রায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। নারায়ণগঞ্জে শীতল্যার তীরে বিভিন্ন প্রতিষ্ঠানকে জেটি নির্মাণের অনুমতি বৈধভাবে দেওয়া হয়েছে বলে বিআইডাব্লিওটিএ চেয়ারম্যান নৌপরিবহণ মন্ত্রণালয়েরর সচিবকে একটি চিঠিতে জানান। একই ধরনের একটি চিঠি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে পাঠান উপপরিচালক। অন্যদিকে দুই ব্যবসায়ী গত ২৫ ফেব্র"য়ারি নদীর ভেতরে তাদের স্থাপনা উচ্ছেদ না করতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন জানিয়ে মনজিল বলেন, এটা আদালতের রায় বাস্তবায়নে প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। তারা আদালত অবমাননা করেছেন। শুনানিতে সরকার পে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭১০ ঘ.