২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ধর্মঘট তুলে নিলো শিক্ষানবীশ চিকিৎসকরা

ধর্মঘট প্রত্যাহার করে দুই দিন পর কাজে ফিরেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ফরিদপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট প্রত্যাহার করে দুই দিন পর কাজে ফিরেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা। শিক্ষানবীশ চিকিৎসক পরিষদের সভাপতি হৃদয়রঞ্জন বর্মন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, তাদের দুটি দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর আড়াইটা থেকে কাজ করছেন তারা। এক রোগীর স্বজনদের হাতে রোববার রাতে এক শিক্ষারবীশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার পর সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যায় তারা। সোমবার কর্তৃপক্ষের সঙ্গে ধর্মঘটীদের প্রথম বৈঠকে কোনো সমঝোতা না হলে মঙ্গলবার দ্বিতীয় দফা বৈঠক হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারাও ছিলেন বলে চিকিৎসকরা জানান। ডা. হৃদয় রঞ্জন জানান, হাসপাতালে দর্শনার্থীর অবাধ প্রবেশ রোধে পাস চালুর ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের পাহারা জোরদার করার প্রতিশ্র"তি মিলেছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গুরুদাস সিকদার সাংবাদিকদের বলেন, শিক্ষানবিশ চিকিৎসকরা কাজে ফেরায় হাসপাতাল পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১২ ঘ.