সিলেট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বালাগঞ্জ উপজেলার শেরপুরে সোমবার বিকালে ট্রাক চাপায় মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
নিহতেরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আশীষ কুমার পাল (৩৩) ও চাঁদপুর জেলার মতলবের আব্বাস উদ্দিন (৩৫)।
সিলেট হাইওয়ে পুলিশের উপ-পদির্শক (এসআই) আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মটরসাইকেলে করে আশীষ ও আব্বাস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে শেরপুর বাজার থেকে গোয়ালাবাজারে আসছিলেন।
বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় মটরসাইকেলটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আশীষ ও আব্বাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক জানান তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই কাইয়ুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24