ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত সচিবসহ প্রশাসনের বেশকিছু পদে রদবদল করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক পদে কর্মরত যুগ্ম সচিব রিয়াজ আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ ইউসুফ।
এর আগে তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগে ফলে তার ওই বদলির আদেশটি বাতিল করা হয়।
অতিরিক্ত সচিব পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান আব্দুল বারী খান ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে বিটিএমসি'র চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ এবং রফিকুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুন নিয়োগ পান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক যুগ্ম-সচিব আজিজার রহমান। তাকে ওই পদে প্রেষণে নিয়োগ করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুস সবুরকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর জাহিদ হাসানকে আশ্রয়ন প্রকল্পের প্রকল্প প্রকৌশলী, কৃষি স
bdnews24