চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক মো. ফারুক (৪৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন আজিজুল ইসলাম (১৮) ও ফেরদৌস (৪২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯ টার দিকে নগরমুখী বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়।"
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24