ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে আগামী ২২ মে।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মৃনাল কান্তি দাস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি আরো জানান, দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বিকাল ৫টায় ওই বৈঠক হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন। সেখান থেকে মালয়েশিয়ায় সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এজে/১৪১৮ ঘ.
bdnews24