২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি নির্বাচনে যাবে বিএনপি

আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার রাতে দলটির স্থায়ী কমিটি আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নির্বাচনে বিশ্বাস করি। তাই দল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে।" নির্বাচনের প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া চূড়ান্ত করবেন বলে জানান মাহবুবুর। স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯ মে'র মহাসমাবেশ থেকে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথা দল আপাতত ভাবছে না।" ধারণা করা হচ্ছে ১৯ মে ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ থেকে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল ঘোষণা করবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/পিডি/০০০৫ ঘ.