২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাজীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

গাজীপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- গাজীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। ছেলেটির পরনে ছাই রংয়ের হাফপ্যান্ট ও নীল ফুলশার্ট ছিল। রোববার দুপুরে সদর উপজেলার দক্ষিণ খান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক আলী আকবর এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ময়মনসিংহগামী চলন্ত ট্রেন তুরাগের ছাদের ওপর এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় নিচে পড়ে যায় ছেলেটি। এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সন্ধ্যেয় লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.