২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে রোববার সকালে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে রোববার সকালে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- তেলকুপি গ্রামের ইফতেখারুল ইসলাম বাবু (২৮) ও মো. ধুলু (২৫)। তাদের কাছ থেকে একটি সুটারগান, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫ কর্মকর্তা লেফটেন্যান্ট মাসরুর মাহদীন। মাহদীন আরো বলেন, ভোর ৫টার দিকে বাবুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্ত্রসহ বাবু ও ধলুকে গ্রেপ্তার আটক করা হয়। শিবগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৫ ঘ.