২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাতঙ্কে দুপুর পর্যন্ত কাস হয়নি চমেকে

বোমাতঙ্কে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) রোববার দুপুর ১২টা পর্যন্ত কোনো কাস হয়নি। বন্ধ ছিলো দাপ্তরিক কাজও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 10:34 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমাতঙ্কে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) রোববার দুপুর ১২টা পর্যন্ত কোনো কাস হয়নি। বন্ধ ছিলো দাপ্তরিক কাজও। সকাল সোয়া ৯টার দিকে একাডেমিক ভবনে বোমা পেতে রাখার ওই খবরে চমেকের আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়ায়। র‌্যাব ও পুলিশের তল্লাশিতে কোনো বোমা না পাওয়ার পর দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সোয়া ৯টার দিকে চমেক গেটে অধ্যরে অফিস সহযোগী (পিএ) মনোয়ার হোসেনকে টিঅ্যান্ডটি ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানায়, একাডেমিক ভবনে বোমা পাতা আছে। এ বিষয়ে চমেক অধ্য সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিফোনে বোমা পেতে রাখার খবর পাওয়ার পরপরই পুলিশ ও র‌্যাবকে জানানো হয়। দুপুর ১২টা পর্যন্ত একাডেমিক ভবনে তল্লাশি করে তারা কিছু পায়নি। অধ্য বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। কাস শুরু হয়েছে। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খিসা জানান, একাডেমিক ভবনে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল দুঘণ্টা তল্লাশি চালিয়েছে। কিছু পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৪৪০ ঘ.