বরগুনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার ঘটখালী এলাকায় শনিবার সকালে বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন বাসযাত্রী।
নিহত কুলসুম বেগমের (২৫) বাড়ি বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামে। আহতদের আমতলী ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আমতলী থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা থেকে ছেড়ে আসা একটি বাসকে বিপরীতমুখি আরেকটি বাস ধাক্কা দিলে বরগুনা থেকে আসা বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫১ ঘ.
bdnews24