২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

খুনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 01:41 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

নীলফামারী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আনসার আলী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- জলঢাকা উপজেলার চেংমারী বড়ঘাট এলাকার কামরুল ইসলাম ও জুয়েল হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৩ মার্চ বিকালে কামরুল ও জুয়েল একই এলাকার রেয়াজ উদ্দিনের মেয়ে শেফালী খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায। পরদিন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের চাড়ালকাটা এলাকা থেকে পুলিশ শেফালীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় সদর থানার তখনকার ওসি সোহরাব হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে কামরুল ও জুয়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অক্ষয় কুমার রায়। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল আহসান হেলাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩০ ঘ.