ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের পাঁচটি বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে।
বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বুধবার এ কথা জানিয়েছেন।
কোম্পানি পাঁচটি হলো- ঢাকা ফোন, র্যাংকসটেল, ন্যাশনাল টেলিকম, পিপলসটেল এবং ওয়ার্ল্ডটেল।
র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরির রিট আবেদনের প্ররিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট র্যাংকসটেলের লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়। এর একদিন পরই টেলিফোন নিয়ন্ত্রক সংস্থা এ পদক্ষেপ নিল।
অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৪-২৩ মার্চ বিটিআরসি এই পাঁচ ল্যান্ড ফোন কোম্পানির কর্যক্রম বন্ধ করে দিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ ডিডি/এইচএ/এলএন/এইচএ/১৯৫১ ঘ.
bdnews24