২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দ ঘাট থানার ওসি বরখাস্ত

কাজে অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল খালেককে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 02:28 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

রাজবাড়ী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজে অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল খালেককে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তাকে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সালাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারণার শিকার হয়ে দৌলতদিয়া পতিতালয়ে আসা এক কিশোরীকে গত ২২ এপ্রিল গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উদ্ধার করলেও কোনো মামলা নেওয়া হয়নি। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.