২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪ ডাকাত গ্রেপ্তার

সাভারে চার ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্ততি নিচ্ছিলো বলে জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 10:15 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

সাভার (ঢাকা), মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে চার ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্ততি নিচ্ছিলো বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক সাংবাদিকদের জানান, সোমবার রাতে হেমায়েতপুরের ঝাউচর এলাকার বটতলা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বাদশা মিয়া ওরফে জয়দর (৩০), খায়রুল ইসলাম (৩০), আতিকুর রহমান (২৭) ও ময়নাল হক ওরফে রফিকুল ইসলাম (৩৬)। র‌্যাব কর্মকর্তা মিজান বলেন, "তাদের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি দুটি রিভলবার, রিভলবারের চার রাউন্ড গুলি ও একটি ধারালো ছোড়া উদ্ধার করা হয়।" মঙ্গলবার দুপুরে তাদের সাভার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে মিজান-উল-হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১১ ঘ.