চাঁপাইনবাবগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আদালতে।
সোমবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শহরের পাঠানপাড়া এলাকার মাহফুজুর রহমান বেঞ্জু।
বিচারক বাসুদেব রায় মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের আগামী ১৫ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- সম্পাদক আবেদ খান, প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৬ ফেব্র"য়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় 'চাঁপাইনবাবগঞ্জে পুলিশে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
বাদির অভিযোগ, তাকে ও পুলিশ সুপারিনটেনডেন্টকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবাদলিপি পাঠানো হলেও তা ছাপানো হয়নি। এমনকি অভিযুক্তদের উকিল নোটিশ পাঠানো হলেও তার কোনো জবাব দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৩৬ ঘ.
bdnews24